বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে এবিএম মঞ্জুরুল আলম দুলাল এবং সেক্রেটারি হিসেবে মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে আজীবন সদস্য ১,১৪৬ জনের মধ্যে ৮৭৯ জন ভোট প্রদান করেন।
ভাইস চেয়ারম্যান পদে এবিএম মঞ্জুরুল আলম দুলাল ৫০০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু পান ২৭৯ ভোট এবং অপর প্রার্থী আব্দুল ওয়াহাব পান ৯১ ভোট।
অন্যদিকে সেক্রেটারি পদে মো. নজরুল ইসলাম ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. নাসির উদ্দিন পান ২১৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী আব্দুল কুদ্দুস বাবু ১৫০, হালিম তালুকদার ওরফে জাহাঙ্গীর ৮৮, মো. এজাজ আহম্মেদ ৮৩ এবং মো. নজরুল ইসলাম গাজী ৪৯ ভোট পান।

সদস্য পদে প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন—
১. মো. আব্দুর রাজ্জাক মিয়া (৩৬২ ভোট)
২. আঞ্জুমান আরা বেগম (৩৫৬ ভোট)
৩. মেহেদী হাসান (৩৩৪ ভোট)
৪. মো. হাবিব শেখ (৩২৮ ভোট)
৫. কাজী আরাফাত হোসেন জিসান (৩২৭ ভোট)
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর মো. নুরুজ্জামান ও ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু। প্রিজাইডিং অফিসার ছিলেন তছলিম আরিফ বিশ্বাস।