রাজবাড়ী জেলা কৃষকদলের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহরের ভবানীপুরে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে পাংশা উপজেলা, পাংশা পৌর, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার এ কমিটি ঘোষণা করা হয়।
জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. আলমগীর নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহরিয়ার জামান রাজিব, রাজু আহম্মেদ, মুনজুরুল আলমসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
ভিডিও দেখুনঃ রাজবাড়ী জেলা কৃষকদলের চার ইউনিটে আংশিক কমিটি ঘোষণা
ঘোষিত আংশিক কমিটিতে পাংশা উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে শফিকুর রহমান মানিক ও সদস্য সচিব হিসেবে আরিফুল ইসলাম টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাংশা পৌর কমিটিতে আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব ইমরান হোসেন মহিত, কালুখালী উপজেলায় আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব নজরুল ইসলাম বিটু এবং বালিয়াকান্দি উপজেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে মহসিন খান ও সদস্য সচিব হিসেবে শাহজাহান মিয়ার নাম ঘোষণা করা হয়।
আরো পড়ুনঃ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন ভিভিআইপি, এসএসএফ নিরাপত্তায় রাখার নির্দেশ

পরবর্তীতে নবঘোষিত কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিবদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। বক্তারা বলেন, সামনে কৃষকদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী দল হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।