বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন জেলা জজ আদালত ও অধস্তন ট্রাইব্যুনালসমূহের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডের মোট ১,১৫২টি শূন্য পদে নিয়োগ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার কমিশন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন গ্রহণ চলবে আগামী ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
১. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৮৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। সাঁটলিপির গতি—ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর—ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিটে।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ৩৫
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৫৩
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং দক্ষতা।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. গাড়িচালক
পদসংখ্যা: ২২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান। ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. জারিকারক
পদসংখ্যা: ১৫৭
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান।
বেতন স্কেল ও গ্রেড: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪০১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান।
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন:
👉 http://bjsccr.teletalk.com.bd
আবেদন ফি
- ১–৪ নম্বর পদ: ফি ১০০ টাকা + টেলিটক চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
- ৫–৬ নম্বর পদ: ফি ৫০ টাকা + টেলিটক চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
- অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): সব গ্রেডে ফি ৫০ টাকা + চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
আবেদনের সময়সীমা
- শুরু: ২৫ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০টা
- শেষ: ৯ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫:০০টা
প্রার্থীদের জন্য নির্দেশনা
১. বিভাগীয় প্রার্থীরা আবেদন করার সময় Departmental Candidate ঘরে টিক চিহ্ন দেবেন।
২. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।
অনলাইনে বিস্তারিত নিয়ম, করণীয়, নির্দেশনা ও সম্পূর্ণ বিজ্ঞপ্তি পাওয়া যাবে—
👉 www.bjsc.gov.bd