অন্তর্বর্তী সরকার গঠন করা হবে-সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন। কিছু সময় দেন। আর সংঘাতের পথে যাবেন না। শান্তিশৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সমস্ত হত্যার বিচার করবো।একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর … Read more

রাজবাড়ীতে সন্ত্রাসী হামলায় হাসপাতালে ইউপি চেয়ারম্যান, মামলা তুলে নেয়ার হুমকি আসামীদের

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার পরিবারের সদস্যদেরকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে আসামীরা।শনিবার দুপুরে দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর গ্রামে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইউপি চেয়ারম্যানের পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের ভাই জাকির শেখ ও আব্দুল বারেক শেখ বক্তব্য … Read more

পাংশায় বিরোধের জেরে বাড়ীতে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টার অভিযোগ

আখাউড়ায় ভারতের পাহাড়ি ঢলে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জমিজমা ও সামাজিক বিরোধের জেরে রাজবাড়ীর পাংশায় বসতবাড়ীতে আগুন লাগিয়ে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে।সোমবার (১০জুন) দিবাগত রাতে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাবড়াদাহ-দড়িবাংলোট গ্রামে সায়েম কাজীর বাড়ীতে এ ঘটনা।প্রতিপক্ষের দেয়া আগুনে বসত ঘর সংলগ্ন একটি খড়ির ঘর সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাড়ীর লোকজন টের পাওয়ায় রক্ষা পায় বেশ কয়েকটি বসতঘর।এ ঘটনার পর থেকে সায়েম … Read more

রাসেলস ভাইপার সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে গোয়ালন্দের চরাঞ্চলের মানুষ

রাসেলস ভাইপার সাপের কামড়ে তিন কৃষক মৃত্যু বরণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলের মানুষ। ভয়ে অনেকেই ফসল ক্ষেতে যেতে চাচ্ছেন না। ফলে ক্ষেত থেকে ফসল তুলতে বিপাকে পড়েছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কৃষকদের বিশেষ ধরণের জুতা পায়ে দিয়ে সতর্কতার সঙ্গে ধান কাটা ও অন্যান্য কৃষি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।জানা … Read more

ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হলেন বুড়ো

কতটা জনপ্রিয় হলে ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হওয়া যায় তার দৃষ্টান্ত উদাহরণ খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। তাও আবার দুই দুইবারের প্রভাবশালী উপজেলা চেয়ারম্যানকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে। বলছিলাম রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর কথা। এর আগে তিনি মাছপাড়া ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।গত ৮ই মে প্রথম … Read more

শুন্য থেকে যেভাবে জয়িতা হলেন লজি বেগম

প্রচন্ড মনোবল ও ইচ্ছা শক্তি থাকলে একজন নারী হয়েও অসম্ভবকে সম্ভব করা যায় তার অনন্য দৃষ্টান্ত লজি বেগম (৪৫)। এক সময়ে সংসারে টাকার অভাবে গরুর দুধ কিনতে না পেরে দুধের বোতলে ভাতের মাড় ভরে ছেলেকে খাইয়েছেন। সেই লজি বেগম এখন অন্যের শিশুকে গরুর দুধ খাওয়ান, দুধ খাওয়ান এতিমখানার শিশুদেরও। এখন আর সংসারে অভাব নেই। নিজের … Read more

রাজবাড়ীতে এসএমসির উদ্যোগে পথচারীদের মধ্যে স্যালাইন ও খাবার পানি বিতরণ

মাসব্যাপী রাজবাড়ী জেলায় তাপদাহ চলছে। এমন পরিস্থিতিতে রাজবাড়ী শহরের শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মধ্যে এস এম সির খাবার স্যালাইন এবং পানি বিতরণ করেছে এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডের ডিস্ট্রিবিউটর বাচ্চু ট্রেডার্স।গতকাল ২রা মে দুপুরে শহরের ১নং রেলগেট আমতলা এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান।এসময় এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড … Read more

বটগাছের গোড়ার উইপোকার ঢিবিকে মাজার বানিয়ে প্রতারণা

মুখরোচক কাল্পনিক নানা গল্প সৃষ্টি করে বটগাছের নিচে উইপোকার ঢিবিকে বানানো হয়েছে মাজার। যার নাম রাখা হয়েছে উইরপোতা মাজার। আর সেই মাজারেই মানত করলেই নাকি মেলে সকল সমস্যার সমাধান। তাই হাজার হাজার মানুষ এখানে মানত করে ছাগল, মোরগ-মুরগী ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিস দিয়ে যান। এমন আজব এক মাজারের সন্ধান মিলেছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর … Read more

রাজবাড়ীতে জেলা যুবলীগের সেক্রেটারীর উদ্যোগে স্যালাইন ও পানি বিতরণ

তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত পথচারী, রিক্সা ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ ঠান্ডা বোতলজাত পানি বিতরণ করেছেন রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল।গতকাল ২রা মে দুপুরে রাজবাড়ী কাপড় বাজার থেকে শুরু করে শহরের বড়পুল এলাকা পর্যন্ত এ কার্যক্রম চালান তিনি।এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুবলীগ নেতা কামরুল ইসলামসহ … Read more